শিরোনাম
◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের শৈশব নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক: ১৯৫০ ও পরের দশকের শুরুর দিকে বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের শৈশব কাটে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। তার জীবনের এই অংশের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে আধা-আত্মজীবনী ধাঁচের সিনেমা। দেশ রূপান্তর

এ ছবিতে আগেই যুক্ত হয়েছিলের মিশেল উইলিয়ামস ও সেথ রোগেন। এবার টিমে এলেন পল ডানো, তাকে দেখা যাবে স্পিলবার্গের বাবা আর্নল্ডের চরিত্রের।

ছবিতে উইলিয়ামসকে দেখা যাবে নির্মাতার মায়ের চরিত্রে, আর রোগেন হচ্ছেন খুবই পছন্দের চাচা।

ভ্যারাইটি ডটকম জানায়, স্পিলবার্গের জীবন থেকে কাহিনি নেওয়া হলেও চরিত্রগুলো অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদের বাস্তব চরিত্র থেকে ভিন্নভাবে তুলে ধরা হবে।

ছবিতে একদল তরুণ অভিনেতা থাকবেন। দেখা যাবে বালক বয়সের স্টিভেন স্পিলবার্গকেও, তবে ছবিতে তার নাম স্টিভেন থাকছে না।

পুরো ছবির কাহিনি অস্পষ্ট এখনো। তবে স্পিলবার্গের ভক্ত মাত্রই জানেন, শৈশবের শেষ দিকে তিনি জটিল অবস্থার সম্মুখীন হন। ওই সময় তার মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। সেই সময় বন্ধুদের সঙ্গে মিলে তিনি ‘সুপার এইট’ নামের ছবি বানানো শুরু করেছিলেন।

সবকিছু পরিকল্পনা মতো এগোলে স্পিলবার্গ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

নির্মাতার পরের প্রজেক্টের মধ্যে রয়েছে মিউজিক্যাল ‘ওয়েস্ট সাইড স্টোরি’ অবলম্বনে সিনেমা। অভিনেতা আছেন র‌্যাচেল জেগলাম ও অ্যানসেল এলগর্ট। সিনেমাটি গত ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে গেছে।

  • সর্বশেষ