শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তায়কোয়ানডোতে সালমা ও শ্রাবণীর স্বর্ণ জয়

রাহুল রাজ: [২] বঙ্গবন্ধ ৯ম বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ডিসিপ্লিন চলছে। জাতীয় ক্রীড়া পরিষদেও জিমন্যাশিয়ামে সিনিয়র নারী অনূর্ধ্ব-৬২ কেজি ওজন শ্রেণীতে সালমা খাতুন ও অনূর্ধ্ব-৬৭ কেজি ওজন শ্রেণীতে শ্রাবনী বিশ্বাস স্বর্ণ জিতেছেন।

[৩] সিনিয়র নারী অনূর্ধ্ব-৬২ কেজি ওজন শ্রেণীতে সালমার স্বর্ণ
সিনিয়র নারী মাইনাস ৬২ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসার ও ভিডিপির সালমা খাতুন ১৯-০৬ স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর সাথী খাতুনকে হারিয়ে স্বর্ন জিতেছেন। এই ইভেন্টে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ইরিন আহমেদ চৌধুরী এবং গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল ফেরদৌস ব্রোঞ্জ পদক জিতেছেন।

[৪] অনূর্ধ্ব-৬৭ কেজি ওজন শ্রেণীতে শ্রাবনীর সোনালী হাসি
সিনিয়র নারী মাইনাস ৬৭ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম অ্যানিকে ২৩-১১ স্কোরে হারিয়ে সোনার পদক জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির শ্রাবনী বিশ্বাস। ব্রোঞ্জ জিতেছেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার বাবলী আক্তার এবং গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান আশা।

[৫] অনূর্ধ্ব-৭৩ কেজি ওজন শ্রেণীতে শাহানারার স্বর্ণ
সিনিয়র নারী মাইনাস ৭৩ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ আনসার ও ভিডিপির শাহানারা খাতুন ১৩-০৫ স্কোরে বাংলাদেশ সেনাবাহিনীর শ্যামলী খাতুনকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নাফিসা মালিয়াত এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার মাইশা বিনতে হায়দার জিতেছেন ব্রোঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়