শিরোনাম
◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তসলিমা নাসরিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে মঈনের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক : [২] একদিন পরই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। নতুন মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে মঈন আলিকে। জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ শুরুর আগে আলোচনায় ইংল্যান্ডের এই মুসলিম ক্রিকেটারের নাম।

[৩] চলতি সপ্তাহে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে জানায়, জার্সিতে মদ প্রস্তুতকারী স্পন্সর কোম্পানির লোগোসহ খেলতে নারাজ মঈন। তাই লোগোটি তুলে নিতে অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে। ৩৩ বছর বয়সী এই তারকাকে সম্মান জানিয়ে সুপার কিংস কতৃপক্ষ তার দাবি মেনে নিয়ে লোগো তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়।

[৪] শেষ পর্যন্ত চেন্নাইয়ের দলটি অবশ্য জানায়, মঈনের পক্ষ থেকে এমন কোনও অনুরোধ করাই হয়নি। এমন ঘটনায় দীর্ঘদিন ভারতে অবস্থানরত নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইট করেন মঈনকে নিয়ে। স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে তিনি বলেন, ক্রিকেটার না হলে সিরিয়া গিয়ে আইএস’এ নাম লেখাতেন মঈন আলি। এতেই রোষের মুখে পড়তে হয় তসলিমাকে। ইংল্যান্ডের হয়ে খেলা জফরা আর্চার, স্যাম বিলিংস, বেন ডাকেট, সাকিব মাহমুদরা টুইটারে ক্ষোভ প্রকাশ করেন।

[৫] নতুন খবরটি হচ্ছে, মঈন আলির ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান তসলিমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে। ক্রিকট্র্যাকার জানিয়েছে, অ্যাসেস মিডেল ইস্ট নামক ওই প্রতিষ্ঠানটি টুইটারে এক বিবৃতি প্রকাশ করেছে। অ্যাসেস মিডেল ইস্ট বলছে, টুইটারে মঈন আলিকে নিয়ে মানহানিকর পোস্ট দেয়ায় আমরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি নিয়ে আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছি।

[৬] তসলিমার বিরুদ্ধে সম্ভাব্য সবরকম আইনি পদক্ষেপ গ্রহণ করবে তারা উল্লেখ করে প্রতিষ্ঠানটি আরও বলে, এমন বাজে আচরণ করে কোনও ভাবেই পার পেয়ে যেতে দিচ্ছি না আমরা। - ক্রিকট্রেকার/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়