শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইন শেষ হতেই মাইকেল জ্যাকসন সাজে ক্রিস গেইল

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএল খেলতে এক সপ্তাহ আগে পা রেখেছেন ভারতে। তবে যোগ দিতে পারেননি পাঞ্জাব কিংসের অনুশীলনে। ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। সেই কোয়ারেন্টাইন পর্ব শেষ হতেই উদযাপন করতে ভুললেন না এই ব্যাটিং দানব।

[৩] আর গেইল কিছু করা মানেই তো বিশেষ কিছু। উপলক্ষটা তাই মাইকেল জ্যাকসনের গানে তারই বিখ্যাত ‘মুনওয়াক’ স্টেপে পা মিলিয়ে উদযাপন করলেন গেইল। যে ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

[৪] পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির পক্ষে বুধবার একটি ভিডিও পোস্ট করা হয় ইন্সটাগ্রাম, টুইটারে। যেখানে গেইলকে জ্যাকসনের গানে নাচতে দেখা যায়। ক্যাপশনে পাঞ্জাব কিংস লিখেছে, কোয়ারেন্টাইনের খেল খতম। বাইরে বেরিয়েছেন আপনাদের প্রিয় ক্রিস গেইল।

[৫] টুইটারে গেইলের নাচের ভিডিওটি ছাড়াও ক্যারিবিয়ান তারকা হোটেল থেকে বেরোচ্ছেন এমন একটি ছবিও পোস্ট করে পাঞ্জাব কিংস। ক্যাপশনে লেখে, ‘আমিই তো সারা বিশ্বের বস। আগামীকাল ৯ এপ্রিল শুরু হচ্ছে আইপিএল। পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ১২ এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়