শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থ দিয়ে ভোট কিনছে বিজেপি: সুখেন্দুশেখর

মিনহাজুল আবেদীন: [২] বুধবার জি ২৪ লাইভ টকশো অনুষ্ঠানে তৃণমূল নেতা সুখেন্দুশেখর আরও বলেন, অর্থের বিনিময়ে লোক আনা এবং ভোট কেনার সংস্কৃতি বিজেপি চালু করেছে। এই অপসংস্কৃতির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে।

[৩] তিনি বলেন, কুপনের মাধ্যমে ভোটের জন্য মানুষকে অর্থ বিলি করছে, তৃণমূল কংগ্রসের ভোটারদের মধ্যে। রায়দীঘি এলাকাতে এই কুপন বিলি করা হয়েছে।

[৪] তিনি আরও বলেন, ১ হাজার রুপি দিয়ে তারা বিজেপিকে ভোট দেয়ার জন্য আহবান করছে।

[৫] বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার এই অভিযোগ অস্বীকার করে বলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি মিথ্যা বলছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়