শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন জোট সরকার গঠনের অনুমোদন পেয়েছেন নেতানিয়াহু

আহমেদ ফেরদাউস: [২] নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট বেনইয়ামিন নেতানিয়াহুকে নতুন কোয়ালিশন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। নির্বাচনে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিবিসি

[৩] দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোয়ালিশন সরকার গঠনের জন্য পার্লামেন্টে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন।

[৪] সরকার গঠনের জন্য গত মাসের নির্বাচনে তিনি বা বিরোধী কেউই যথেষ্ট ভোট পাননি। গত দুই বছরে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা একটা রেকর্ড। এর আগে তিনধাপে নির্বাচন হলেও সেখানে চূড়ান্ত ফলাফল নির্ধারণ হয়নি।

[৫] পার্লামেন্টে সমর্থন অর্জনের জন্য তিনি ২৮ দিন সময় পাচ্ছেন। এতে তিনি ব্যর্থ হলে দু'সপ্তাহের মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।

[৬] নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী লিকুদ পার্টি পার্লামেন্টে ৫২টি সমর্থন পেয়েছে। যেখানে বামপন্থী ইয়াশ আতিদ দলের প্রধান বিরোধী নেতা ইয়ার ল্যাপিড সমর্থন পেয়েছেন ৪৫টি।

[৭] নেতানিয়াহু কোয়ালিশন সরকার গঠন করতে পারবেন কি না তা এখনই বোঝা যাচ্ছে না। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আরব দল রাম ও ডানপন্থী জাতীয়তাবাদী দল ইয়ামিনার সমর্থন দরকার। তারা নেতানিয়াহুকে সমর্থন দিবে কি না তা এখনও বোঝা যাচ্ছে না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

 

 

  • সর্বশেষ