শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:০২ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার আমতলীতে ঢিলেডালাভাবে প্রথম দিনের লকডাউন

জিয়া উদ্দিন সিদ্দিকী: [২] বরগুনার আমতলীতে লকডাউনের প্রথম দিনে শহরের ব্যস্ততম এলাকার অধিকাংশ দোকানপাট সকাল থেকে খোলা ছিল। শহরের মধ্যে অটোরিক্সা, মোটর সাইকেল এবং উপজেলার অভ্যান্তরিন রুটে বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা গেছে।

[৩] সোমবার সকাল ১১টার পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের কার্যক্রম শুরু করার সংবাদে ব্যস্ততম স্থানগুলিতে ঔষধসহ নিত্যপণ্যের জিনিসপত্রের দোকান ব্যতীত ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেয়। আমতলী পৌর শহরের চৌরাস্তা, বটতলা, একে স্কুল ও পুরান বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ক্রয় বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানাও করেন।

[৪] নির্বাহী অফিসার পৌরশহরের চৌরাস্তায় হ্যান্ডমাইক দিয়ে জনসচেতনতা মূলক প্রচার- প্রচারনা করে সরকার ঘোষিত ১৮ দফা মেনে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার জন্য অনুরোধ করেন। এছাড়া উপজেলার গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে সরকার কর্তৃক ঘোষিত ১৮ দফা নির্দেশনা ও লকডাউন মানতে দেখা যায়নি।

[৫] উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, যারা সরকারের নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ