শিরোনাম
◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকইনফোকে সাকিব, এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নিতে চাই

স্পোর্টস ডেস্ক : [২] সাকিব আল হাসান এবারের আইপিএলে এক ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নেয়ার কীর্তি গড়তে চান। ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে সোমবার সাকিব এই ইচ্ছার কথা বলেছেন।

[৩] আইপিএলে কোন রেকর্ডটি ভাঙতে চান, প্রশ্নকর্তার এমন প্রশ্নে সাকিব বলেন, একই ম্যাচে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নিতে চাই। আইপিএলে কোন দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন? জানতে চাইলে সাকিব মুম্বাই ইন্ডিয়ান্সের নাম বলেন।

[৪] কলকাতা নাইট নাইট রাইডার্সের শক্তির কথা উল্লেখ করতে গিয়ে সাকিব বলেন, তিন ডিপার্টমেন্টই ভালোভাবে সাজিয়েছি আমরা। তবে আমাদের বোলিং বিভাগ এ বছর শিরোপা জেতাতে পারে।

[৫] সাকিবের মতে, ২০১৪ মৌসুমে ২২৭ রান ও ১১ উইকেটই আইপিএলে তার সেরা পারফর্ম্যান্স। টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে আপনার ব্যাপারে মানুষের ভুল ধারণা কোনটি? এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ ভঙ্গিতে সাকিব বলেন, মানুষ তো অনেক কিছুই বলে। তবে আমি সেসব নিয়ে ভাবি না। তাই বলতে পারছি না।

[৬] সাকিব জানান তিনি জোফরা আর্চারকে খেলতে মুখিয়ে রয়েছেন। কিন্তু তিনি ইনজুরিতে থাকায় প্যাট কামিন্সকে খেলতে চান। মজার ব্যাপার হলো কামিন্স আবার তার সতীর্থ। তাই সাকিব বললেন, তাকে নেটে খেলতে পারবো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়