শিরোনাম
◈ জাপানের সঙ্গে গভীর হচ্ছে সম্পর্ক, বাড়ছে উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা ◈ ৭ মিনিটেই ইংল্যান্ডকে চমকে দিয়ে এগিয়ে ডিআর কঙ্গো, খেলাটি সরাসরি দেখুন ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ০৪ এপ্রিল, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর সিল্ক এখন জিআই পণ্য

মঈন উদ্দীন : [২] জামদানি, ইলিশ- আমের পরে এবার ব্যান্ডিং স্বীকৃতি মিলছে রাজশাহী সিল্কের। ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক এখন ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে।

[৩] আনুষ্ঠানিক এই স্বীকৃতি মিলবে আগামী ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবসে। একইদিনে স্বীকৃতি পাবে ঢাকাই মসলিনও। সিল্ক-অত্যন্ত কোমল ও আরামদায়ক এই কাপড় শীত ও গ্রীষ্ম সব ঋতুর উপযোগী। শুধু তাই নয়, এই সিল্কের সমান সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারেও।

[৪] রাজশাহীর ব্র্যান্ড সিল্ক এখন বিশ্বব্যাপি ব্যান্ডিং হলো।

[৫] জিআই পণ্যের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মু. আবদুল হাকিম। তিনি বলেন- ‘রাজশাহী সিল্ক একটি ব্র্যান্ডিং নাম। দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল এটি। এর আগে আন্তর্জাতিক মেধাস্বত্ববিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রোপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে রাজশাহী সিল্ককে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার বিভিন্ন ধাপ শেষ করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডকে এই জিআই স্বত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজশাহী সিল্ক উৎপাদকদের তালিকা করা হয়েছে।

[৬] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- রাজশাহী সিল্ককে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর আবেদন করা হয়। পরীক্ষা-নিরীক্ষাসহ নানা প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়। পরে বাংলাদেশের জিআই পণ্যের স্বীকৃতি দিতে চলতি বছরের গত ৬ জানুয়ারি জার্নাল প্রকাশ করা হয়। এর দুই মাসের মধ্যে কোনো আপত্তি এলে তা নিষ্পত্তি করে স্বীকৃতি দেওয়া হয়। গত ৬ মার্চ আপত্তি উত্থাপনের শেষ সময় ছিলো। তবে এবিষয়ে অন্য কোনো পর্যায় থেকে আপত্তি আসেনি। ফলে রাজশাহী সিল্ক এখন বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতিতে কোনো বাঁধা থাকলো না।

[৭] সংশ্লিষ্টরা বলছেন- এখন রেশম কাপড়ের একটি ব্র্যান্ডের নাম রাজশাহী সিল্ক। অষ্টাদশ শতকে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে রাজশাহী সিল্ক রপ্তানি হতো। এখন নতুন করে রপ্তানি সম্ভাবনা তৈরি হয়েছে। জিআই স্বীকৃত পণ্য বিশ্বের যে কোনো দেশে কদর রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়