শিরোনাম
◈ নেদারল‌্যান্ড‌সের আধিপত্য ভেঙে মেয়েদের হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ◈ বাংলাদেশ সফরে আসতে ইংল‌্যান্ড টাকার চিন্তা করছে না! ◈ অবশেষে দেশে আসছে ডিজিটাল ব্যাংক, অনুমোদন পেতে যাচ্ছে ৮ প্রতিষ্ঠান ◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড়

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুধু জ্ঞান ও সনদ-নির্ভর শিক্ষায় বঙ্গবন্ধু নিরুৎসাহিত করেছেন: শিক্ষা উপমন্ত্রী

শরীফ শাওন: [২] মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শিক্ষার সঙ্গে কর্মসংস্থান, অর্থনীতি, সমাজ, রাজনীতির সংশ্লিষ্টতা থাকবে। এটাকেই আমরা এখন বলছি আউটকাম বেইজড এডুকেশন। আমরা যে শিক্ষাব্যবস্থা চালু করেছি, সেটা হয়েছে শুধু এক্সপানশন (বিস্তার)। এমনটা কাঙ্খিত ছিল না। বঙ্গন্ধুর শিক্ষা দর্শন, যা ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের মাধ্যমে বাস্তবায়নের কথা ছিল, তা হয়নি।

[৩] মঙ্গলবার রাতে ভার্চুয়াল আলোচনাসভায় তিনি বলেন, আগামী ৫০ বছরে কি ধরনের পেশা তৈরি হবে, তা ভেবে সন্তানদের প্রস্তুত করতে হবে। বিষয়গুলোর উপর সার্টিফিকেট কোর্স চালু করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এ পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) গুরুতর দায়িত্ব পালন করতে হবে।

[৪] নওফেল বলেন, ইউজিসি মোটাদাগে বলে দিয়েছে কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রফেসর ইমেরিটাস দিতে পারবে না। এটি নীতিগতভাবে ভুল ও ভ্রান্ত ধারণা। প্রফেসর ইমেরিটাস দেওয়ার জন্য একটা মানদণ্ড নির্ধারণ করা যায়। কিন্তু মোটাদাগে কোনও বেসরকারি বিশ্ববিদ্যলয় তা দিতে পারবে না, এমনটা মনে করা নীতিগতভাবে ভুল।

  • সর্বশেষ