শিরোনাম
◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:১৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

সোহাগ হাসান:[২] দেশব্যাপী হেফাজতের নৈরাজ্য, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে অগ্নিসংযোগ, নোয়াখালী ও নারায়নগঞ্জে গণমাধ্যমের গাড়ী ভাংচুর, ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে।

[৩] বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের শহীদ নাজমুল চত্বরে আয়োজিত এই কর্মসুচীতে শতশত গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহন করেন।

[৪] সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী,  কর্মকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সহ সভাপতি রফি খন্দকার, কবি গৌতম সাহা, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ গণমাধ্যমকমীসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতী প্রকাশ করে বক্তব্য রাখেন।

[৫] এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে তখন স্বাধীনতাবিরোধী শক্তি দেশজুড়ে তান্ডব চালিয়েছে। প্রেসক্লাবে হামলা পরিকল্পিত।

[৬] সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দিতেই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে প্রেস ক্লাবে হামলা চালিয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করেছে হেফাজতকর্মীরা।

[৭] তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় দেশে মৌলবাদী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।

[৮] মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রনালয় বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়