শিরোনাম
◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে মেট্রোরেলের প্রথম কোচ এলো (ভিডিও)

সাদেক আলী: অবশেষে মোংলা বন্দরে এসে পৌঁছেছে দেশের প্রথম মেট্রো রেলের কোচ। বুধবার (৩১ মার্চ) দুপুরে মোংলায় নোঙ্গর করে কোচবাহী জাহাজটি। বৃহস্পতিবার খালাস শেষে নৌপথেই রওনা দিয়ে এক সপ্তাহের মধ্যে পৌঁছাবে দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে।

৪ মার্চ জাপানের ওবে বন্দর থেকে রওনা দেয় কোচবাহী জাহাজটি। নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকির তত্ত্বাবধানে ২৭ দিন বাদে এসে পৌঁছায় মোংলায়। পরিবহনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি বলছে বৃহস্পতিবারের মধ্যে খালাস শেষে তা রওনা দেবে ঢাকার উদ্দেশে। পৌঁছে দেয়া হবে দিয়া বাড়ির ডিপোতে।

জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড মেট্রোরেলের জন্য কোচগুলো তৈরি করছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রথম কোচ আসার পরেই ট্রায়েল রানের আনুষ্ঠানিকতা শুরুর কথা জানিয়েছিলো কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এই কোচ আসায় একধাপ এগিয়ে গেলো দেশের প্রথম মেট্রোরেল।  সূত্র: সময়টিভি, ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়