শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে শীর্ষ যে দশটি দেশ রেমিটেন্স পাচ্ছে বিদেশ থেকে তার মধ্যে অন্যতম বাংলাদেশ :রাশিদা ভগত

দেবদুলাল মুন্না:[২] তিনি এ কথা গতকাল দ্য হিন্দু বিজনেস লাইনে বলেন। রাশিদা ভগত ভারতের প্রভাবশালী সাংবাদিকদের মধ্যে অন্যতম। তিনি আরও বলেন, এই রেমিটেন্স বেশি আসছে কম মজুরির শ্রমিকদের কাছ থেকে। গত বছর বাংলাদেশ ১৮০০ কোটি ডলার রেমিটেন্স পেয়েছে। করোনা মহামারিকালে এটা বড় একটি সহায়।

[৩] তিনি জানান, ২০০৬ সালে পাকিস্তানের জিডিপিকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের জিডিপি। তবে অনেকে একে আকস্মিকতা হিসেবে দেখেছেন। তারা এমন প্রবৃদ্ধিকে প্রত্যাখ্যান করেছেন। তবে তখন থেকে প্রতি বছর পাকিস্তানকে অতিক্রম করছে বাংলাদেশ। বিস্ময়করভাবে এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় প্রবৃদ্ধি প্রতিদ্বন্দ্বী ভারতের খুব কাছাকাছি। আর পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্য বেশি।

[৪] তিনি বলেন, পশ্চিমবঙ্গের চেয়ে এখন বাংলাদেশে বড়ো ধনিক গোষ্ঠীর বিকাশ হয়েছে। এটি খুবই ইতিবাচক। বাংলাদেশিদের কারিগরী বুদ্ধিমত্ত্বাও প্রশংসার। গার্মেন্টস ক্ষেত্রে বড়ো ভুমিকা রাখছে তারা। বাংলাদেশের নারীরা এখন আর ঘরে বসে নেই।

[৫] রাশিদা ভগত জানান, গ্রামীণ ব্যাংক, ব্র্যাকসহ এনজিও প্রতিষ্ঠানগুলোর নারীদের মুক্তি দিয়েছে। তারা এখন স্বাবলম্বী। তিনি ঢাকা দুবার সফরের সময় ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন সেই কথাও জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়