শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৩:২৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৩:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইচ অ্যান্ড এম কোম্পানির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা চীনের

সুমাইয়া ঐশী: [২] ইনডিপেন্ডেন্ট অবজার্ভারকে জিনজিয়াংয়ে প্রবেশাধিকার দিয়েছে দেশটি।

[৩] সোমবার জিনজিয়াংয়ের আঞ্চলিক সরকারের মুখপাত্র শু গুইসিয়াং বলেন, জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাণিজ্যিক নীতিমালা ছেড়ে পশ্চিমা কোম্পানিগুলো এখন রাজনৈতিক চাল চালছে, যা উচিত নয়। আল জাজিরা

[৪] শু আরও জানান, ২০২০ সালে জিনজিয়াংয়ে উৎপন্ন তুলা আমদানি অস্বীকার করে এইচ অ্যান্ড এম। তাই, চীনের সঙ্গে আর ব্যবসা করতে পারবে না এই সুইডিস কোম্পানি।

[৫] জিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদনের অভিযোগ এনে ঐ এলাকার সমস্ত তুলা ও টমেটোজাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করে ওয়াশিংটন। এর বিপরীতে চীনের বক্তব্য ছিলো, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পশ্চিমা দেশগুলো সম্মিলিত প্রয়াস চালাচ্ছে। আল জাজিরা

[৬] পাল্টা পদক্ষেপ হিসেবে সুইডেনের এইচ অ্যান্ড এম কোম্পানি এবং যারা জিনজিয়াংয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শিথিল করে চীন। পাশাপাশি প্রতিবাদস্বরূপ চীনা নাগরিকরা নাইকি, এডিডাসের মতো পশ্চিমা কোম্পানির বিরুদ্ধে বয়কট ঘোষণা করে। এরপরই সোমবার শুয়ের এই বিবৃতি সামনে এলো।

  • সর্বশেষ