শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০১:১১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৎ মেয়েকে সঙ্গে নিয়েই হানিমুনে দিয়া মির্জা

বিনোদন ডেস্ক : কিছু দিন আগেই দ্বিতীয় বিয়ে করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এবার স্বামী বৈভব রেখির সঙ্গে হানিমুনে মলদ্বীপে পাড়ি দিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী অভিনেত্রী মলদ্বীপ ট্যুরের একাধিক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

সেখানে দিয়াকে সাদা ম্যাক্সি পোশাকের সঙ্গে মাথায় গ্রীষ্মের জন্য টুপি পরে ছবি পোস্ট করতে দেখা গেছে। ক্যাপশনে দিয়া জানিয়েছেন, তপ্ত রোদে নির্জন দ্বীপে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। তার সেই ছবিও তুলেছেন স্বামী বৈভব রেখি।

ওই পোস্টে অভিনেত্রীর একাধিক ছবিতে, সৎ মেয়ে সামাইরাকেও দেখা গেছে। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী দিয়া মির্জা এবং ব্যবসায়ী বৈভব রেখি। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

  • সর্বশেষ