শিরোনাম
◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে আবেদন শুরু ১ এপ্রিল, রেজিট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে ২৫ মে

শরীফ শাওন: [২] মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা) জানায়, ২০১৬ সালসহ পুর্ববর্তী সময়ে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ২০১৫ বা তার পুর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।

[৩] রোববার বোর্ড বিজ্ঞপ্তিতে ১৮টি নির্ধারিত কলেজের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে বলা হয়, কোন অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

[৪] বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা কেবল মানবিক, ব্যবসায় শিক্ষা এবং ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে। ৪র্থ বিষয় এবং ব্যবহারিক আছে এমন বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে না।

[৫] পরীক্ষার্থীর তালিকায় অন্তভূক্তিতে পরীক্ষার্থী প্রতি ১০০টাক জমা দিতে হবে। রেজিষ্ট্রেশন নবায়ন ছাড়াই ২০২১ সালের পাঠ্য অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

[৬] বোর্ড জানায়, প্রার্থীদের ২৭ এপ্রিলের মধ্যে নির্ধারিত কলেজ অধ্যক্ষের কাছে সাদা কাগজে আবেদন করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হবে।

[৭] কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলা হয়, ৫ মে থেকে ২৫ মের মধ্যে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে। তালিকাটি প্রয়োজনীয় কাগজপত্রসহ ১২ মের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। এছাড়াও উচ্চমাধ্যমিক শাখা থেকে রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহের পর প্রয়োজনীয় সংশোধনে ১ জুন সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। ১ বছরের জন্য রেজিষ্ট্রেশনটি কার্যকর থাকবে।

  • সর্বশেষ