শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের একটি শরণার্থী শিবিরে একটি বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যদের সহযোগিতায় তা দ্রুত নেভানোর উদ্যোগ নেওয়ায় ছড়াতে পারেনি, দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিডিনিউজ২৪

শনিবার রাত পৌনে ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বি-০৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ১৭২৭ নম্বর শেডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে আসু জামানের (২১) বসত ঘরের চালে আগুন লাগে। স্থানীয়দের কাছে খবর পেয়ে এপিবিএনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পোঁছে স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে।

“সম্ভবত কেউ আগুন লাগিয়ে পালিয়ে যায়। ঘটনার সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো গেছে।”

ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সদস্যদের টহল জোরদার করা হয়েছে বলে জানান এসপি তারিকুল।

গত ২২ মার্চ বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পসহ স্থানীয়দের বসত বাড়িতেও আগুনি ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন রোহিঙ্গার মৃত্যু ও অনেকে আহত হয়েছেন। এতে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে প্রায় ১০ হাজার বসত ঘর ও ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৪৫ হাজার মানুষ।

ঘটনার তদন্তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবসহ আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ