শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৮:২৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে ফেসবুক অনির্ধারিত সময়ের জন্য নিয়ন্ত্রিত: ফেসবুক কর্তৃপক্ষ

দেবদুলাল মুন্না:[২] ফেসবুকের ভেরিফাইড অফিসিয়েল ওয়েব সাইটে এ ঘোষণা গতকাল দেওয়া হয়। এদিকে গত শনিবার সন্ধ্যায় জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ফেসবুক বাংলাদেশে আগের মতো স্বাভাবিক অবস্থায় কবে ফিরে যাবে সেটি এখনও অনিশ্চিত। তবে দীর্ঘমেয়াদী নয়। খবর, ভার্জ ও টেকডটনেট

[৩] ফেসবুক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।

[৪] দেশের গ্রাহকেরা শুক্রবার সন্ধ্যা থেকেই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানাচ্ছিলেন। এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতারা জানান, ফেসবুক বন্ধের জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই প্রযুক্তি রয়েছে।

[৫] বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক শীর্ষ কর্মকর্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতায় শুক্রবার ঢাকার কিছু এলাকা, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়। হতাহতের ঘটনা ঘটে। এতে যাতে নেতিবাচক গুজব না ছড়ায় ফেসবুকের মাধ্যমে সেজন্যই এই নিয়ন্ত্রিত ব্যবস্থা।

[৬] গত শুক্রবার বিকাল থেকে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ফেসবুক সেবা সাময়িক বন্ধ রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়