শিরোনাম
◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৫:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে মেসেঞ্জার সেবা বিপর্যয় নিয়ে ফেসবুকের উদ্বেগ প্রকাশ

শরীফ শাওন: [২] শনিবার মার্কিন জায়ান্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিবৃতিতে জানায়, বাংলাদেশে ফেসবুক এবং বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারের সেবা সীমিত করে দেওয়ার বিষয়টি আমরা অবগত রয়েছি। বিষয়টি বিষদভাবে বুঝতে কাজ করছি এবং শিগগিরই পূর্ণাঙ্গ সেবা প্রদান সম্ভব হবে বলে আশা করছি।

[৩] ফেসবুক কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের জন্য যখন কার্যকর যোগাযোগ প্রয়োজন, তখন বাংলাদেশে ফেসবুকের সেবা সীমিত করে দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

[৪] শুক্রবার মোদির বাংলাদেশ সফর বিরোধিতায় বাংলাদেশের ইসলামপন্থি কয়েকটি দলের বিক্ষোভে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এর মাঝেরই ফেসবুক এবং মেসেঞ্জার ডাউন পরিলক্ষিত হয়।

[৫] এ বিষয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, সেবাগুলো বন্ধের বিষয়ে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়