শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৫:৩৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৫:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড টিকা বিরোধী প্রচারকারীদের অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে ব্যান করে দিন: যুক্তরাষ্ট্রের ১২ গভর্নরের আহবান

আব্দুল্লাহ যুবায়ের: [২] সাড়া দেয়নি টুইটার ও গুগল, বিবেচনা করবে ফেসবুক।

[৩] যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী মাইক ডোয়লে বলেন, আমি মার্ক জুকারবার্গ, জ্যাক ডোরসে ও সুন্দর পিচাইকে বলেছি। যদি এসব গুজব সৃষ্টিকারীর অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে রিমুভ করা না হয়, তাহলে তারা মানুষকে আরও বিভ্রান্ত করবে। এতে করে বিশ্বে করোনা পরিস্থিতি আরও খারাপ হবে। বিবিসি

[৪] ফেসবুক জানিয়েছে, যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে, আমরা তাদের মনিটরিংয়ে রেখেছি। এখন পর্যন্ত রবার্ট এফ কেনেডি জুনিয়র, ডক্টর জোসেপ ও চার্লিন বলিংগার নামের তিনজনের অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।

[৫] দ্য সেন্টার ফর ফর কাউন্টারিং ডিজিটাল হ্যাট (সিসিডিএইচ) এর তথ্যমতে, ভ্যাকসিন সংক্রান্ত আট লাখ ১২ হাজারেরও বেশি মিথ্যা স্ট্যাটাস ফেসবুক ও টুইটারে পোস্ট করা হয়েছে। এছাড়াও ইউটিউব ও ইনস্টাগ্রামে এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ পর্যন্ত ৫৯ মিলিয়ন দর্শক এসব কনটেন্ট ও পোস্ট দেখেছেন ও তাদের সমর্থনও ব্যক্ত করেছেন। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়