শিরোনাম
◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে শিরোপা উপহার দিতে চায় ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : [২] ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে নেপালের বিপক্ষে আজ শনিবারের ম্যাচটি বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার। জামাল ভূইয়াও চাইছেন সুযোগ কাজে লাগাতে। কোচ জেমি ডেরও আশা ভালো ফলের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালের মঞ্চে যাওয়া।

[৩] কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় পৌনে ৬টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরুতে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। কিরগিজদের বিপক্ষে গোলশূন্য ড্র করে নেপাল। এই ম্যাচের ফলে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

[৪] নেপাল আর্মি স্টেডিয়ামে শুক্রবার (২৬ মার্চ) অনুশীলন সেরেছে বাংলাদেশ। প্রস্তুতির ফাঁকে অধিনায়ক জামাল জানিয়েছেন ট্রফি নিয়ে দেশে ফেরার প্রত্যয়।

[৫] তিনি বলেন, নেপালের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। আমরা এরই মধ্যে ফাইনালে উঠে গেছি। কিন্তু প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সবাই জিততে চাই। অবশ্যই ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেটা আমরা জিততে চাই শুধু মানুষের জন্য নয়, পুরো জাতির জন্য। কেননা, আপনারা জানেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, তো ফাইনাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবো।

  • সর্বশেষ