শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত টমেটো খাওয়ার ক্ষতিকর দিক

ডেস্ক রিপোর্ট: অতিরিক্ত কোনো কিছু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। এই একই কথা টমেটোর ক্ষেত্রেও প্রযোজ্য। সবজি, স্যুপ বা সালাদ- সব ক্ষেত্রেই আমরা টমেটো খাই। কিন্তু টমেটো খাওয়ার যেমন একাধিক উপকার রয়েছে, তেমনি ক্ষতিও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক একাধিক টমেটো খাওয়ার ক্ষতিকর দিক।

পেট খারাপ : টমেটো খাওয়া হজমপ্রক্রিয়াকে সুস্থ রাখে, তবে এটি যদি বেশি পরিমাণে খাওয়া হয় তবে উল্টোটাও হতে পারে। অত্যধিক টমেটো খেলে পেট ফাঁপার সমস্যা হতে পারে। এ থেকে ডায়রিয়াও হতে পারে।

অ্যাসিড রিফ্লাক্স : টমেটোতে প্রচুর এসিড থাকে। টমেটো আপনার পেটে আরো এসিড তৈরি করতে পারে, যার কারণে হজমের ক্ষেত্রে সমস্যা আরো বাড়তে পারে।

কিডনিতে সমস্যা : টমেটোতে প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে। যাদের কিডনির রোগ আছে তাদের পটাসিয়ামযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। টমেটোতে রয়েছে অক্সালেট, যা কিডনিতে পাথর তৈরি করতে কাজ করে।

রক্তচাপের সমস্যা : কাঁচা টমেটোতে সোডিয়াম খুব কম থাকে। কিন্তু টমেটো স্যুপ বানানোয় যে টিনজাত টমেটো ব্যবহার করা হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এতে প্রচুর পরিমাণে সোডিয়াম ব্যবহার করা হয়, যা আপনার রক্তচাপ বাড়িয়ে তুলবে।

অ্যালার্জির সমস্যা : টমেটোতে অ্যালার্জি হতে পারে। এর ফলে একজিমা, ফুসকুড়ি, চুলকানি, গলা ব্যথা এবং মুখে ফোলা ভাব হতে পারে। তাই যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের টমেটো খাওয়ার বিষয় সাবধান হওয়া উচিত।

মূত্রনালির সংক্রমণ : টমেটোতে এসিড বেশি থাকে এবং বেশি পরিমাণে খাওয়ার কারণে মূত্রাশয়ের ওপরে প্রভাব পড়তে পারে। আপনার যদি মূত্রনালির সংক্রমণে সমস্যা থাকে, সে ক্ষেত্রে টমেটো এড়িয়ে চলতে পারেন।

মাংসপেশির ব্যথা : টমেটোতে থাকা এক প্রকার যৌগ জয়েন্টে ব্যথা এবং ফোলাজনিত সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত পরিমাণে টমেটো খাওয়ার ফলে বাত ও পেশির ব্যথাও বাড়ে। সূত্র : জি-নিউজ।

  • সর্বশেষ