শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ তামিমবাহিনী

নিজস্ব প্রতিবেদক : [২] নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি জয়ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে উপহার দিতে পারেনি তামিমবাহিনী। উল্টো হোয়াইটওয়াশের তকমা লাগিয়ে মাঠ ছেড়েছে লাল- সবুজের দল।

[৩] নিউজিল্যান্ডের বিপক্ষে কিউই মাটিতে ভাগ্য বদলানোর দৃঢ় প্রত্যাশা নিয়ে সফর শুরু করেছিল তামিমরা। তবে খালি হাতে শেষ হলো ওয়ানডে সিরিজ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হতাশা ছাড়া কিছুই নেই টাইগারদের জন্য। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে ১৬৪ রানের বিশাল ব্যবধানে।

[৪] শুক্রবার সকালে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুতে দুই রুবেল হোসেন, তাসকিন আহমদের তোপে ওপেনার হ্যানরি নিকোলস (১৮) আর মার্টিন গাপটিল (২৬) হতাশ করলেও কিউইরা ঘুরে দাঁড়ায় ডেভন কনওয়ের ব্যাটে।
সিরিজে প্রথম ম্যাচ খেলতে নাম রস টেইলরকে ৭ রানে ফেরান রুবেল, ১৮ রানে টম ল্যাথামকে ফেরান সৌম্য সরকার। দ্রুত উইকেট তুলে ম্যাচ বাংলাদেশের পক্ষে আনলেও নিমেষেই শেষ হয়ে যায় ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেল। দুইজনের ১৫৯ রানের জুটিতে। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। দুইজনের জুটি ভাঙে মোস্তাফিজের বলে কনওয়ের ১২৬(১১০) রানে বিদায়ে।

[৫] তবে মিচেল খেলেছেন হাত খুলে। যেন যেমন খুশি তেমন খেলো। ৯৮ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে হতাশায় ভাসান। মিচেল সেঞ্চুরির জন্য কৃতিত্ব দিতে পারেন মুশফিকুর রহিমকেও।

[৬] ৯৮ রানে থাকা মিচেলের সেঞ্চুরি পেতে ইনিংসের শেষ বলে লাগত ২ রান। মোস্তাফিজুর রহমানের বল ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দ্বিতীয় রান নেয়ার সময় সৌম্য সরকারের থ্রো তালুবন্দী করতে পারেননি মুশফিক। তাতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়েছেন মিচেল। তাতে কিউইরা সংগ্রহ করে ৬ উইকেটে ৩১৮ রান। বাংলাদেশের রুবেল হোসেন ৩টি ও ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, তাসকিন এবং সৌম্য।

[৭] জবাবে ব্যাট করতে নেমে কিউই পেসারদের গতির ঝড়ের কবল থেকে বেরুতেই পারেনি বাংলাদেশ। ম্যাট হেনরির বলে ১ রান করে ক্যাচ দেন তামিম ইকবাল। সৌম্য সরকারও ১ রান করে বিদায় নেন হ্যানরির বলেই। মোহাম্মদ মিঠুনকে নিয়ে লিটন দাস যখন বিপদ সামলাতে ব্যস্ত তখনই হ্যানরির বলে আচমকা এক ক্যাচ লুপে নেন ট্রেন্ট বোল্ট। ২১ রান করে ফিরতে হয় সাজঘরে।

[৮] মোহাম্মদ মিঠুন এদিন খেলেছেন টেস্ট মেজাজে। ৩৯ বলে ৬ রান করে ক্যাচ দেন জেমিনসনের বলে। মুশফিকুর রহিমও মনে করিয়ে দেন, সফরে টেস্ট ম্যাচ রাখার কথা। ৪৪ বলে ২১ রান করে ফেরেন জিমি নিশামের বলে তার হাতেই ক্যাচ দিয়ে।
এরপর নিশামের মেহেদি মিরাজ ০(১) ও মাহেদি হাসান ৩(৮) রান করে সাজঘরে ফিরলে মাহমুদউল্লা লড়াই চালান হারের ব্যবধান কমানোর। রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে তুলে নেন অর্ধশতক।

[৯] রুবেল ২৮ বলে ৪ রান করে বিদায় নিলে মোস্তাফিজুর থিতু হতে পারেননি। তার বিদায়ে ৭৬ (৭৩) রানে অপরাজিত থেকেছেন মাহমুদউল্লাহ। ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৪ রানে তুলে বাংলাদেশ। ১৬৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। --ক্রিকইনফো

  • সর্বশেষ