শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৭:৪৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার বিশ্বকাপ বাছাই, গ্রিসের বিরুদ্ধে জিততে পারলো না স্পেন

স্পোর্টস ডেস্ক : [২] গ্রিসের বিপক্ষে পুরোটা সময় আক্রমণাত্মক ফুটবল খেলেও ক্ষণিকের ভুলে মূল্যবান দুটি পয়েন্ট হারিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।

[৩] গ্রানাদায় বৃহস্পতিবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আলভারো মোরাতার নৈপুণ্যে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা টানেন আনাস্তাসিসোস বাকাসেতাস।

[৪] ঘরের মাঠে হারসম ড্রয়ের হতাশায় মাঠ ছাড়ে স্পেন। অন্যদিকে, ফেভারিটদের মাঠ থেকে মহামূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফেরে ২০০৪ ইউরো চ্যাম্পিয়ন গ্রিস। হতাশা ঝেড়ে ফেলে প্রথম জয়ের লক্ষ্যে আগামী রোববার জর্জিয়ার মাঠে খেলবে লুইস এনরিকের দল স্পেন।

[৫] গ্রুপের অন্য ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে সুইডেন। অবসর ভেঙে এই ম্যাচ দিয়েই ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন ৩৯ বছর বয়সী তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ