শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৯:৩২ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাল-সবুজ দলের জন্য শুভকামনা জানিয়ে নেপাল ছাড়লেন বাংলাদেশী ডিফেন্ডার বিশ্বনাথ

স্পোর্টস ডেস্ক: [২] অনেক আশা নিয়ে নেপালে ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। কিন্তু দুর্ভাগ্য তার। প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়, আর পরবর্তীতে এমআরআই রিপোর্টে দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে। তাই বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডারকে বৃহস্পতিবার ২৫ মার্চ ঢাকায় ফিরতে হয়েছে। তবে কাঠমান্ডু ছাড়ার আগে লাল-সবুজ দলের জন্য শুভকামনা জানাতে ভুল হয়নি বিশ্বনাথের।

[৩] কিরগিজস্তানের বিপক্ষে ডান ঊরুতে চোট পেয়েছেন বিশ্বনাথ। স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয়েছিল তাকে। পরীক্ষা-নিরীক্ষা করার পর দেখা গেছে বিশ্বনাথের নেপাল মিশনের ইতি ঘটে গেছে।

[৪] ঢাকায় ফেরার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দেওয়া আবেগঘন এক বার্তায় বিশ্বনাথ বলেন, কিরগিজস্তানের বিপক্ষে খেলার সময় আমি ইনজুরিতে পরি। এমআরআই রিপোর্টে এসেছে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তবে আশা থাকছে দল যেন সামনের ম্যাচগুলোতে ভালো করতে পারে। আমার জন্য দোয়া করবেন, যেন দ্রুত মাঠে ফিরতে পারি। - বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়