শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১০:১৬ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের শাস্তির মেয়াদ আরো ৬ বছর বাড়লো

স্পোর্টস ডেস্ক: [২] আন্তর্জাতিক ফুটবলের শাসক সংস্থা ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটারকে আবারও নতুন করে ছয় বছর আট মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বড় ধরনের বোনাস গ্রহণসহ ফিফার বেশ কিছু বিধি ভাঙায় এই ফুটবল কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়।

[৩] একই রকম নিষেধাজ্ঞা পেয়েছেন ফিফার সাবেক মহাসচিব জেরোমে ভালকেও। পাশাপাশি দুজনকেই সাত লাখ ৮০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে। ফিফার এথিক্স কমিটি তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বুধবার এই শাস্তি ঘোষণা করে।

[৪] ৮৫ বছর বয়সী ব্লাটারের আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরে আর ভালকের ২০২৫ সালের অক্টোবরে। এই মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে নতুন নিষেধাজ্ঞা। বিশ্বকাপ কেন্দ্র করে বোনাস গ্রহণের অভিযোগে ব্লাটার-ভালকেসহ ফিফার বেশ কিছু সাবেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হয়। এই বোনাস গ্রহণ করে তারা ফিফার বিধি ভেঙেছেন বলে জানানো হয়েছে।

[৫] বোনাসগুলো মূলত ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত। কোনো ধরনের অন্যায় করার কথা অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্তরা। ১৯৯৮ সাল থেকে টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়িত্বে থাকা ব্লাটার ২০১৫ সালের ডিসেম্বরে দুর্নীতির দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। পরে সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে হয় ছয় বছর। - ফিফা ওয়েবসাইট/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়