শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ১০ মার্চ, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ১০ মার্চ, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলছড়িতে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আনোয়ার হোসেন: [২] গাইবান্ধার ফুলছড়িতে অপহরণের পর দৃষ্টি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণকারী সবুজ মিয়াকে মঙ্গলবার রাতে শহরের সান্দারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সান্দারপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ গামার পুত্র।

[৩] প্রসঙ্গত উল্লেখ্য যে, সোমবার রাতে ফুলছড়ি ঘাট এলাকার জনৈক নুরজাহান বেগম সুখনগর এলাকায় তার আত্মীয় মুকুল মিয়ার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। এরপর প্রতিবন্ধী শিশুকে বেড়ানোর কথা বলে নুরজাহান বেগম তার বাড়ি বালাসী ঘাট এলাকায় বেড়াতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষক সবুজ মিয়াকে খবর দিয়ে নিয়ে আসে। সেখানে নুরজাহান বেগমের সহযোগিতায় সবুজ মিয়া শিশুটিকে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হলে মঙ্গলবার তার বাবা মুকুল মিয়াকে খবর দেয়া হয়। সে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার গুরুতর অসুস্থ শিশু কন্যাকে নিয়ে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

[৪] এব্যাপারে শিশুটির পিতা মুকুল মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় দু’জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ