শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৯:৫১ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতভর বন্দি থাকার পর মুক্তি পেলেন মিয়ানমারের বিক্ষোভকারীরা

লিহান লিমা: [৬] রাজধানী ইয়াঙ্গুনের ৮মার্চ রাতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ঘিরে রাখে। সাংচুয়াং জেলার চারটি রাস্তায় প্রায় ২০০ লোককে ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। স্থানীয় একজন বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন, তাদের মধ্যে ৪০জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পালাতে সক্ষম হয়েছেন। কিছু বিক্ষোভকারী স্থানীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সিএনএ/বিবিসি

[৩] রাতে বিক্ষোভকারীদের আটকে রাখার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জরুরি বিবৃতি দেন। তিনি সেনাবাহিনীকে বিক্ষোভকারীদের অতিসত্ত¡র মুক্তি দেয়ার আহŸান জানান। আটককৃতদের মধ্যে ছিলেন নারী দিবসের র‌্যালিতে অংশ নেয়া অনেক নারী। এক বিক্ষোভকারী জানান, মঙ্গলবার ভোরে নিরাপত্তা বাহিনী সড়ক ছেড়ে যায়। তখন আমি বের হতে সক্ষম হই।

[৪] তবে রাতভর উত্তেজনার পরও মঙ্গলবার আবারো বিক্ষোভ করেছেন আন্দোলন কারীরা। গত ১ ফেব্রæয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৬০জনের বেশি প্রাণ হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন ১৮’শ। বিক্ষোভকারীরা অং সান সু চি সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবী জানিয়েছেন।

[৫] তরুণ অধিকার কর্মী শার ইয়া মোনি জানান, গত রাতে ১৫-২০জনের সঙ্গে একটি ভবনে লুকিয়ে ছিলেন। সকালে বের হয়ে বাড়ি ফিরেছেন। টেলিফোনে তিনি জানান, ‘স্থানীয়রা বিক্ষোভকারীদের সর্বাত্মক সহযোগিতা করছে। অনেকেই বিনা ভাড়ায় গাড়িতে করে পৌঁছে দিচ্ছেন। এই একনায়কতন্ত্র শেষ হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

  • সর্বশেষ