শিরোনাম
◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৭:১২ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কেড়ে নিতে চায় ইরান

রাশিদুল ইসলাম : [২] ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন যদি ২০২১ সালের সঙ্গে ২০১৫ সালের (পরমাণু সমঝোতা স্বাক্ষরের বছর) মিল না থাকে তাহলে বর্তমান সময়ের সঙ্গে ১৯৪৫ সালেরও (জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধর পাঁচ দেশের অনুমোদন) মিল নেই। সুতরাং আসুন আমরা জাতিসংঘ ঘোষণাকে পরিবর্তন করি এবং যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ভেটো ক্ষমতার সর্বাধিক অপপ্রয়োগ করেছে বলে তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিই। প্রেসটিভি

[৩] শেরম্যান বৃহস্পতিবার দাবি করেন, ২০২১ সালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বদলে গেছে, কাজেই পরমাণু সমঝোতাকেও নতুন পরিস্থিতিতে ঢেলে সাজাতে হবে। [৪] জবাবে জাওয়াদ জারিফ বলেন পরমাণু সমঝোতা আরেকবার আলোচনার কোনো বিষয়বস্তু নয়।

[৫] ২০১৫ সালে পরমানু সমঝোতা নিয়ে মার্কিন আলোচক দলের সদস্য হিসেবে পরমাণু সমঝোতা স্বাক্ষরে ভূমিকা রেখেছিলেন শেরম্যান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী

স্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতা একবার সই হয়েছে এবং এটিকে আবার কার্যকর করতে হলে যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে পরমানু সমঝোতায় ফিরে আসতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

[৬] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন কূটনীতির পথ খোলা রয়েছে তবে ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসতে হবে। কারণ আমরা যখন এ সমঝোতা থেকে বেরিয়ে গেছি তখন ইরানও এই বাক্স থেকে সরে পড়েছে।

[৭] তবে যুক্তরাষ্ট্র ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে সে বিষয়ে কিছু বলেননি ব্লিঙ্কেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়