শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক সপ্তাহের মধ্যে রাজধানীসহ দেশের ইউনিয়ন-ওয়ার্ডে টিকাদান কেন্দ্র ও নিবন্ধন বুথ স্থাপন করা হবে: ডা. মুশতাক আহমেদ

শাহীন খন্দকার: [২] করোনাভাইরাস টিকাদান ও প্রস্তুতি কমিটির সদস্য ডা. মুশতাক আহমেদ আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়ণসহ গ্রাম পর্যায়ে করোনা টিকা প্রদানের এই উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

[৩] ডা. মুশতাক আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তিসহ নানা দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা জানে না ঠিক কিভাবে নিবন্ধন করতে হবে, কিংবা টিকা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে নেই তাদের স্বচ্ছ ধারণা। সরকার সচেতনতা বাড়াতে ও সবার জন্য নিবন্ধন সহজ করতে ইউনিয়ণের প্রতিটি ওয়ার্ডে বুথ তৈরির অনুরোধ জানিয়েছেন জনপ্রতিনিধিদের। এর ফলে সবাই টিকা নিতে আগ্রহী হবেন বলেও মনে করেন তিনি।

[৪] রাজধানীর বস্তিবাসীদের করোনা টিকার আওতায় আনার জন্যও প্রতিটি ওয়ার্ডে করোনার নিবন্ধন বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। গত এক মাসের অভিজ্ঞতায় উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির আগ্রহ থাকলেও অনগ্রসররা অপেক্ষাকৃত কম টিকার আওতায় আসার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে।

[৫] ইতিমধ্যে প্রতিটি জেলা উপজেলাসহ ইউনিয়নের জনপ্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলরকে অনুরোধ করে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিপ্তর সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে। সিটি করপোরেশনকে সহায়তায় নিবন্ধন বুথ করার জন্য কয়েকটি এনজিও সহায়তা হিসাবে কাজ করবেন বলে জানান। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ