শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৫:২৬ সকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২১ সালের হজযাত্রী ও সেচ্ছাসেবীদের অবশ্যই কোভিড টিকা নিতে হবে: সৌদি আরব

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, টিকা নিলে মানবজাতির জন্য কল্যাণ হবে। করোনা সংক্রমিত হওয়া থেকে হজযাত্রীরা রক্ষা পাবে। গালফ নিউজ

[৩] তিনি আরো বলেন, টিকা না নিলে হজ করার অনুমতি পাবে না।

[৪] সরকারি বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হজের সময় মক্কা ও মদিনায় যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন, আগে থেকেই তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ জন্য হজ ও ওমরাহর সময়ে অবশ্যই একটি টিকা কমিটি গঠন করতে হবে, যাতে এই সময়ে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া নিশ্চিত করা যায়।

[৫] এর আগে এক বিজ্ঞপ্তিতে ওমরা পালনকারীদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়