শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০৩:২০ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন বিগত বছরের প্রায় দ্বিগুণ, প্রতি আসনের জন্য লড়বেন ২৮ শিক্ষার্থী

শরীফ শাওন: [২] দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। নির্ধারিত সময়ের মধ্যে (সোমবার রাত ১২টা) আবেদন জমা পড়েছে ১ লাখ ২২ হাজার ৭৬১টি। গত বছর আবেদনকারীর সংখ্যা ছিলো ৭২ হাজারের অধিক।

[৩] স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. আহসান হাবিব বলেন, জেএসসি ও এসএসসির ফলাফলের মূল্যায়নের ভিত্তিতে অটোপাস দেওয়ায় এবার আবেদনকারির সংখ্যা বেড়েছে।

[৪] বিভাগীয় সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেলে ১৬ হাজার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ৭ হাজার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ১২ হাজার, ময়মনসিংহে ১১ হাজার ৫২৯, চট্টগ্রামে ১০ হাজার ৮৮৬, রাজশাহীতে ১০ হাজার ২৬০, সিলেটের ওসমানী মেডিকেল কলেজে ৪ হাজার ৮৯৭, বরিশালে ৩ হাজার, রংপুরে ৭ হাজার, কুমিল্লায় ৫ হাজার, খুলনায় ৫ হাজার, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৫ হাজার, ফরিদপুরে ৩ হাজার ৪৪৮, দিনাজপুরে ৩ হাজার, পাবনায় ২ হাজার, কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলামে ১ হাজার ৭৪১, মুগদা মেডিকেল কলেজে ৫ হাজার, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুনে ২ হাজার এবং ঢাকা ডেন্টালে ৫ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়