শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ০২ মার্চ, ২০২১, ০১:০৭ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২১, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাঠ পর্যায়ে নির্মাণ শ্রমিকের সংকট রয়েছে, পূর্বাচলের উন্নয়ন কাজ পুরোদমে শুরু হয়েছে

সুজিৎ নন্দী: [২] করোনায় প্রকল্পের মেয়াদ ২০২১ সালের জুনে শেষ হবার কথা থাকলেও করোনার কারণে প্রায় এক বছর পিছিয়ে গেছে। ২০২২ সালের মধ্যে পূর্বাচলের পুরোকাজ শেষ হবে।

[৩] প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে পরিচালক ও মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা কর্মচারি জানান, তাদের সুবিধা অনুযায়ী দক্ষ শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ফলে শত চেষ্টা সত্ত্বেও নির্ধারিত সময়ে মানসম্পন্ন ও দক্ষ শ্রমিক দ্বারা কাজ করতে পারছে না প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা।

[৪] এ বিষয়ে প্রকল্পের পরিচালক উজ্জল মল্লিক বলেন, প্রকল্প কাজ মূলত বন্ধ নেই। নির্দিষ্ট কিছু কাজ ছাড়া আমরা অফিসিয়াল প্রায় সকল কাজ চালু রেখেছি।

[৫] রাজউকের প্রকৌশল বিভাগ জানায়, প্রকল্পের মূল কাজ সম্পাদিত হয় শুষ্ক মৌসুমে। এ বছর শুষ্ক মৌসুমে প্রকল্পের নির্ধারিত কাজ করতে না পারার ফলে বর্ষাকাল চলে আসায় কোনক্রমেই প্রকল্পের কাক্ষিত অগ্রগতি হবে না। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে প্রকল্প পিছিয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

[৬] সূত্র মতে, দেশের সর্ববৃহৎ কৃত্রিম লেক পূর্বাচলে খনন করা হচ্ছে। বিশাল এ খালটির দৈর্ঘ হচ্ছে প্রায় ৪৮ দশমিক ২০ কিলোমিটার। যেটি তৈরি হলে শহরটির বর্তমান রূপ সম্পূর্ণ পাল্টে যাবে। এর মধ্যে এ লেকের উন্নয়ন কাজ এ পর্যন্ত বেশির ভাগই শেষ হয়েছে।

[৭] প্রকল্প সূত্রে জানা গেছে, আংশিক চালু থাকায় নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত রড সিমেন্ট পাথরের অপ্রতুলতা দেখা দিয়েছে। এছাড়া পণ্য পরিবহন করতে পারলেও মূল কাজ করার জন্য শ্রমিকই পাওয়া যাচ্ছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়