শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখা বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হবে: বিশেষজ্ঞ মত

মিনহাজুল আবেদীন: [২] শনিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা বলেছেন, সার্বিক দিক থেকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের বড় একটা সফলতা এসেছে, যা আমাদের জন্য গর্বের। তবে অনেক দেশের সঙ্গে শুল্কমুক্ত যে সুবিধাগুলো পাওয়া যেতো তা থেকে আমরা বঞ্চিত হবো। এখন সব ক্ষেত্রেই শুল্ক দিতে হবে। তবে পণ্যের বহুমুখীকরণ আরও শক্তিশালী করতে হবে। যাতে কোনও ধরনের বাধা আমাদের অন্তরায় না হয়। মূলত এখন প্রস্তুতিমূলক সচেতনতা আরও বাড়াতে হবে সরকারকে।

[৩] সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী প্রধান ড. ফাহমিদা খাতুন উন্নয়নশীল দেশ হওয়ার সুবিধা ও সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, দেশের বড় বড় রপ্তানি খাতগুলো ধাক্কা খাবে। প্রচলিত শুল্ক দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হবে। ওষুধ রপ্তানিতে পাওয়া ওয়েভারটা বন্ধ হয়ে যাবে। তবে নতুন অগ্রযাত্রার মানদণ্ডকে টিকিয়ে রাখতে আমাদের সব ক্ষেত্রেই সার্বিক বিবেচনা করে চলতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়