শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ায় হামলা নিয়ে বাইডেনের ব্যাখ্যা চাইলেন ৩ ডেমোক্রেট সিনেটর

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিরিয়ায় হামলার নির্দেশের ব্যাপারে আইনী বৈধতা রয়েছে কি না সে ব্যাখ্যা চাচ্ছেন ডেমোক্রেট সিনেটররা। তারা বলছেন কংগ্রেসকে এব্যাপারে বিস্তারিত জানাতে হবে হোয়াইট হাউসকে। প্রেসটিভি
[৩] সিরিয়ায় মার্কিন জঙ্গি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বাইডেনের ক্ষমতা গ্রহণের পর কোনো দেশের বিরুদ্ধে প্রথম সামরিক হস্তক্ষেপ।

[৪] মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন সিরিয়ায় হামলার ব্যাপারে নিশ্চিত যে যাদের ওপর হামলা করা হয়েছে তারা ইরাকে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনে হামলার সঙ্গে জড়িত।

[৫] তবে সিরিয়া এ হামলার নিন্দা জানিয়ে বলেছে এধরনের হামলা বাইডেন প্রশাসনের জন্যে খারাপ ইঙ্গিত বহন করছে।

[৬] এদিকে মার্কিন কংগ্রেসের বেশ কিছু সদস্য কোনো দেশে হামলার ব্যাপারে দেশটির প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টির সমালোচনা করছেন। তারা বলছেন এধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

[৭] এক বিবৃতিতে সিনেটর টিম কাইন বলেছেন আইনপ্রণেতাদের জানা প্রয়োজন কেনো প্রেসিডেন্ট বাইডেন কোনো অনুমোদন ছাড়া এধরনের হামলার নির্দেশ দিলেন। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির এ সদস্য বলেন মার্কিন নাগরিকদের অধিকার আছে কংগ্রেসের অনুমোদন ছাড়া কিভাবে এধরনের হামলা করা হয়েছে এবং এব্যাপারে বাইডেন প্রশাসনের যৌক্তিক ব্যাখ্যা কি?

[৮] টিম কাইন আরো বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এধরনের আক্রমণাত্মক সামরিক পদক্ষেপ গুরুতর পরিস্থিতি ছাড়া সাংবিধানিক নয়।

[৯] মার্কিন সিনেটর ক্রিস মার্ফি বলেন এধরনের সামরিক হামলার ব্যাপারে আইনী নায্যতা প্রয়োজন। বিশেষত সিরিয়ার মত দেশে যেখানে কংগ্রেস স্পষ্টভাবে সামরিক হস্তক্ষেপের কোনো অনুমতি দেয়নি।

  • সর্বশেষ