শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুশতাক আহমেদের মৃত্যুতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৩ দেশের রাষ্ট্রদূতের উদ্বেগ [২]দ্রুততার সঙ্গে স্বচ্ছ, স্বাধীন ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান

আখিরুজ্জামান সোহান: [৩] শুক্রবার অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) এ দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

[৪] বিবৃতিতে বলা হয়, মুশতাক আহমেদ ২০২০ সালের ৫ মে থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় বিচারপূর্ব আটক অবস্থায় ছিলেন। আমরা জেনেছি যে, তাকে বেশ কয়েকবার জামিন দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। আটকাধীন অবস্থায় তার প্রতি যে আচরণ করা হয়েছে, তা নিয়ে উদ্বেগ আছে।

[৫] তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহ ও এর প্রয়োগে আমাদের সরকারগুলোর যে উদ্বেগ আছে এবং একইসঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানের প্রতি বাধ্যবাধকতার সঙ্গে এই আইনের সামঞ্জস্য সংক্রান্ত প্রশ্নগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা চালিয়ে যাব।

[৬] বিবৃতিতে সই করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফনটেইন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেনসে টেরিঙ্ক তিরিঙ্ক, ফরাসি রাষ্ট্রদূত জাঁ মারি সু, জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, ইতালির রাষ্ট্রদূত নরিকো নুনজিয়াতা, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-সেভন্দসেন, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি ওসিস বেনেতিজ সালাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিনদে এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ।

[৭] তারা মুশতাক আহমেদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়