শিরোনাম
◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫০ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুমায়ুন আজাদের ওপর হামলার বিচার কার্যক্রম ১৭ বছর পর শেষের দিকে

দেবদুলাল মুন্না: [২] ২০০৪ সালে বইমেলা থেকে ফেরার পথে তার ওপর হামলা হয়। পরদিন তার ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন । ওই মামলার আসামিরা হলেন- জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু। এর মধ্যে মিনহাজ ও আনোয়ার কারাগারে আছেন। তারা দু’জনই ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ পলাতক। আর হাফিজ মারা গেছেন।

[৩] হত্যা মামলার বিচারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তাই দ্রুতই মামলার বিচার কাজ সম্পন্ন হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন আজাদ হত্যায় হওয়া দু’টি মামলা ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকছুদা পারভীনের আদালতে বিচারাধীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকার মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু মনে করছেন হত্যা মামলাটি দ্রুতই বিচার শেষে রায় খুব শিগগিরই পাওয়া যাবে।

[৪] মামলার সরকারি কৌসুলি (পিপি) সাইফুল ইসলাম বলেন , গত ২৪ জানুয়ারি কারাগারে আটক দুই আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে পলাতক দুই আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩১ জানুয়ারি দিন ধার্য করা হলে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৪ মার্চ। তিনি জানান,আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।

 

 

  • সর্বশেষ