শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিউজিল্যান্ডের বিপক্ষে বল উজ্জ্বল করা বিশেষ ট্রাউজার পরে খেলবে টাইগাররা!

রাহুল রাজ : [২] ক্রিকেট বলে লালা নিষিদ্ধ, ঔজ্জ্বল্য বাড়াতে বিকল্প পথ খুঁজে পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশেষ ফ্যাব্রিক্সের ট্রাউজার পরে খেলবে টাইগাররা। যা দিয়ে ধরে রাখা যাবে উজ্জ্বলতা।

[৩] গেলো বছর মে মাসে আইসিসির ক্রিকেট কমিটির ভার্চুয়াল সভায় বলে থুথু কিংবা লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়। তাতে বিপাকে পরে পেস বোলাররা। বিকল্প হিসেবে ঘাম ব্যবহার করলেও তা খুব একটা কাজে আসেনি।

[৪] অন্য দলগুলো যখন বলের ঔজ্জ্বল্য বাড়াতে বিকল্প পথ খুঁজছে, তখন নতুন পদ্ধতির সন্ধান পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে বিশেষ ফ্যাব্রিক্সের তৈরি ট্রাউজার পরে খেলবে টাইগাররা। যা দিয়েই বল শাইন করা যাবে।

[৫] ট্রাউজারের ফ্যাব্রিক্স আনা হয়েছে থাইল্যান্ড থেকে। অ্যাডিডাস, নাইকি, নিউ ব্যালেন্সের মতো স্বনামধন্য স্পোর্টস ব্র্যান্ডও এখন ট্রাইকড ফ্যাব্রিক্সে ঝুঁকছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের আগে অনুশীলনের জন্য এই ট্রাউজার ট্রায়ালের জন্য দেয়া হয়েছিলো, তবে তখন আপত্তি জানিয়েছিলেন ক্রিকেটাররা।

[৬] নিউজিল্যান্ডে সফল হলে পরবর্তীতে ট্রাইকড ফ্যাব্রিক্সের ট্রাউজার পরেই খেলবে টিম বাংলাদেশ। হয়তো অন্য দলগুলোও তখন অনুসরণ করবে লাল-সবুজের বাংলাদেশকে। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়