শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের কাছে দুই দিনেই টেস্ট হারলো ক্রিকেটের জনক ইংল্যান্ড

এল আর বাদল: [২] যারা ক্রিকেট খেলা আবিস্কার করেছে, তারই এখন ক্রিকেট শিখছে নতুন করে। ভারতের কাছে পাত্তাই পেলো না ইংলিশরা। দুই দিনেই টেস্ট হারলো।
ভারত ও ইংল্যান্ডের আহমেদাবাদ টেস্টের আগে আরও ২১টি টেস্ট ম্যাচের ফলাফল এসেছিল মাত্র দুই দিনে। এই টেস্টের আগে সবশেষ ২০১৮ সালের জুনে ভারত-আফগানিস্তান ম্যাচের ফল এসেছিল দুই দিনে।

[৩] ভারত-ইংল্যান্ডের চার ম্যাচের সিরিজে আহমেদাবাদ টেস্ট ছিল তৃতীয় ম্যাচ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচটাই রেকর্ড বইয়ে জায়গা করে নিলো দুইদিনে ফল আসায়। আহমেদাবাদে স্পিনারদের বিষে নীল হয়েছে দুই দলই। তবে শেষ হাসিটা হেসেছে ভারত। সফরকারীদের ১০ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ২-১ ব্যবধানে।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক জো রুট। ব্যাট করতে নেমে ইংলিশ ওপেনার জ্যাক ক্রোলির ৫৩ রান ছাড়া বাকি দশ ব্যাটসম্যানের কেউই পার হতে পারেননি কুড়ি রানের কোঠা। প্রথম ইনিংসে আক্সার প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে বিধ্বস্ত হয় সফরকারীরা। প্যাটেল নেন ৬টি আর অশ্বিন নেন ৩টি উইকেট।

[৪] ইংলিশদের ১১২ রানের জবাবে ব্যাট করতে নেমে জো রুটের অচেনা ঘূর্ণির সামনে পেরে উঠতে পারেনি ভারতও। মাত্র ১৪৫ রানে সব উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। রুট নেন ৫ উইকেট, ৪টি নেন জ্যাক লিচ ও ১টি উইকেট নেন জফ্রা আর্চার। ৩৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংলিশরা। তবে শুরুতেই ধাক্কা খেতে হয় ইংল্যান্ডকে। ব্যাট করতে নেমেই ইনিংসের প্রথম ওভারে জ্যাক ক্রোলি বিদায় নেন প্যাটেলের বলে বোল্ড হয়ে।

[৫] দুই নম্বরে ব্যাট করতে নেমে জনি বেইরেষ্ট্রো প্রথম বল খেলতে গিয়ে পড়েন এলবিডব্লুর ফাঁদে। প্যাটেলের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলে বেইরেষ্ট্রো রিভিউ নিয়ে বেঁচে যান। কিন্তু পরের বলে আর রক্ষা হয়নি। বোল্ড হয়ে খালি হাতেই ফিরতে হয়েছে তাকে।

[৬] দলীয় শূন্য রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ডকে টেনে তোলার চেষ্টায় ব্যর্থ হন ডম সিবলিও। সেই প্যাটেলের বলেই ক্যাচ তুলে দেন ৭ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জো রুটের ব্যাটে আসে ১৯, বেন স্টোকসের ২৫ রান আর ওলে পপের ১২ রান।

[৭] আক্সার প্যাটেল দ্বিতীয় ইনিংসেও তুলে নেন ৫ উইকেট। এই টেস্টে মোট ১১ উইকেট তুলে নিয়েছেন তিনি। সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনের ৪ উইকেট আর ওয়াশিংটন সুন্দরের ১ উইকেটে মাত্র ৮১ রানে অল-আউট হয়েছে ইংলিশরা। যা কী না ভারতের বিপক্ষে ইংলিশদের সর্বনিন্ম রান। ভারতের সামনে এখন জয়ের জন্য দাঁড়ায় ৪৮ রানের।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭.৪ ওভার ব্যাটিং করে অনায়াস জয় তুলে নিয়েছে স্বাগতিক ভারত। রোহিত শর্মা ২৫ ও শুবমান গিলের অপরাজিত ১৫ রানে ভর করে ১০ উইকেটের জয়। - ক্রিকইনফো/ আরটিভি