শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে গাইডলাইন দিয়েছে ভারত সরকার

ইমরুল শাহেদ: [২] গাইডলাইন অনযায়ী, অভিযোগ পাওয়ার পর প্ল্যাটফর্মগুলো নগ্নতা ও নারীদের অশ্লীল ছবি থাকলে সরিয়ে ফেলতে হবে। ইয়ন, আনন্দবাজার

[৩] তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাবড়েকার এবং ইলেক্ট্রোনিক ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ এক যৌথ সংবাদ সম্মেলনে এসব নিয়মাবলি তুলে ধরেন। তারা বলেছেন, ব্যাপক আলাপ-আলোচনার পর এই গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।

[৪] ভাইরাল হওয়া ভিডিওর ক্ষেত্রে গাইডলাইন অনুসারে ফরওয়ার্ড করা মেসেজ প্রথম কে পাঠিয়েছে, তা চিহ্নিত করা হবে। ভারতের বাইরে থেকে আসা কোনও বিষয়বস্তুর ক্ষেত্রে দেখা হবে ভারতে কে সেটা প্রথম ছড়ানো শুরু করেছে। কারও প্রোফাইলে বেআইনি তথ্য থাকলে, সেই তথ্য প্রকাশের কারণ দেখাতে হবে।

[৫] ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল সংবাদমাধ্যমে কোনও বিষয়বস্তু পেশ করতে হলে তার সমস্ত তথ্য প্রকাশ করতে হবে। অভিযোগ এলে তার নিষ্পত্তি করার পদ্ধতি থাকতে হবে। ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল সংবাদমাধ্যমকে একটি কমিটি তৈরি করতে হবে। যারা নজরদারি করবে বিষয়বস্তুর উপর। নেতৃত্বে থাকবেন কোনও উচ্চ বা শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি। বিষয়বস্তু নিয়ে অভিযোগ জমা পড়লে তার জন্য আদালতে শুনানি হবে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়