শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির লাভ : তামিমার আগের স্বামী রাকিব হাসান (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : ক্রিকেটার নাসির হোসেন ও কেবিন ক্রু তামিমার বিয়ে বিতর্ক বাড়ছে। আলোচিত-সমালোচিত বিয়ে নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসেন নাসির দম্পতি। তারা দাবি করেন, শরিয়তের বিধান মতেই তারা বিয়ে করেছেন। এদিকে তাদের সংবাদ সম্মেলনের পরই যমুনা টেলিভিশনের লাইভে আসেন তামিমার আগের স্বামী রাকিব হাসান।

সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন তামিমাকে আর ফেরত চান কিনা? এমন প্রশ্নের উত্তরে রাকিব হাসান জানিয়েছেন তিনি তামিমাকে আর চান না। তার উদ্দেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কিন্তু এই মিথ্যা কথাগুলো ধরা আমার লক্ষ্য।

এতে তার কী লাভ জানতে চাইলে রাকিব বলেন, মুখোশ খুলে লাভ আমার একার না, সমগ্র পুরুষ জাতির লাভ। যেসব বউরা এমন করতে চায়, যাদের চরিত্র ভালো না তারা সাবধান হবে। আর যারা অন্যদের বউকে নিয়ে যেতে চায় তারাও সাবধান হবে।

সন্তানকে জোর করে রেখে দেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন তিনি। সন্তানকে নিয়ে শাশুড়ির জিডি প্রসঙ্গে বলেন, তিনি (শাশুড়ি) চান না আমার মেয়ে আমার কাছে থাক। কারণ তিনি আমাকে পছন্দ করেন না।

  • সর্বশেষ