শিরোনাম
◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৭ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব-৭ এর পৃথক অভিযানে চট্টগ্রামে ফেনসিডিল ও সিএনজি সহ ২ জন আটক

রাজু চৌধুরী: চট্টগ্রাম জেলার মীরসরাই ও সীতাকুনণ্ড থানা এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫৮৬ বোতল ফেন্সিডিল, ৪.৫ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম; এই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। জব্দকৃত সিএনজির অনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা

র‌্যাব-৭ চট্টগ্রাম, সহকারি পরিচালক নূরুল আবসার বুধবার (২৪ ফেব্রুয়ারি) জানান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী একটি সিএনজি যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রাম এর দিকে আসার পথে মঙ্গলবার রাতে মীরসরাই থানাধীন মিঠাছরা বাজারস্থ গাংচীল পেট্রোল পাম্পের পূর্ব পার্শে মেসার্স ভূঁইয়া অটোস এর সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মো. আব্দুল মান্নান (৪৫), পিতা- মৃত মোখলেছুর রহমান, ইসলামপুর, থানা- জোরারগঞ্জ, জেলা এর বাসিন্দা চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে তার শনাক্ত মতে সিএনজির ভিতর ২ টি প্লাস্টিক ব্যাগের ভিতর হতে ৪৮৭ বোতল ফেন্সিডিল এবং ড্রাইভিং সীটের সামনে ১ টি প্লাস্টিক ব্যাগের ভিতর হতে ৪.৫ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে সিএনজিটি জব্দ করা হয়।

অপর এক অভিযানে, র‌্যাব-৭, সীতাকুন্ড থানাধীন মধ্যম ছলিমপুর জাফরাবাদ ডাকঘরের বিপরীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ক্যাফে আরমান হোটেল এন্ড রেষ্টেুরেন্টের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করাকালীন মোঃ আলাউদ্দিন প্রকাশ রনি (৩২), পিতা- মো. হানিফ, সাং- বড় বাড়ী, আফজলের রহমান সড়ক, বিরিঞ্চি, ৫নং ওয়ার্ড, থানা- ফেনী সদর, জেলা- ফেনীকে দেহ তল্লাশী করে তার হাতে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর হতে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয় । আসামির বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর থানায় ১ টি মামলা রয়েছে । গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছেে । আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার মীরসরাই ও সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ