শিরোনাম
◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়োগের ৩ দিন পরেই পদত্যাগ করলেন শ্রীলঙ্কার পেস বোলিং কোচ চামিন্দা ভাস

স্পোর্টস ডেস্ক: [২] ওয়েস্ট ইন্ডিজ সফরের আগ মুহূর্তে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালেন চামিন্দা ভাস। পেস বোলিং কোচ হওয়ার তিন দিনের মাথায় পদত্যাগ করেছেন তিনি। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।

[৩] ভাস বোর্ডকে সাফ জানিয়ে দিয়েছেন, সাপোর্ট স্টাফের অংশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন না তিনি। এসএলসির অভিযোগ, আর্থিক কারণে হুট করে এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক লঙ্কান পেসার। এত অল্প সময়ে জরুরি ভিত্তিতে কোচ নিয়োগ করা খুবই কঠিন। আপাতত হাই পারফরম্যান্স সেন্টারে কর্মরত কাউকে দায়িত্ব দিতে চায় বোর্ড।

[৪] ব্যক্তিগত কারণে ডেভিড সেকার পদত্যাগ করলে গত শুক্রবার পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ভাস। তিন দিনের মাথায় এমন সময়ে তিনি হুট করে চাকরিটা ছাড়ার ঘোষণা দিলেন, যখন কয়েক ঘণ্টা পর দেশ ছাড়ার কথা ক্রিকেট দলের।

[৫] টুইটারে ভাস লিখেছেন, শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমাকে ফিরিয়ে দিলো। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। ন্যায়ের জয় হবেই।

[৬] শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অত্যন্ত মনকষ্ট নিয়ে জানাতে হচ্ছে যে পুরো বিশ্ব এখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন সময়ে আর্থিকভাবে লাভবান হওয়ার আকাঙ্ক্ষা থেকে ভাস দলের দেশ ছাড়ার আগ মুহূর্তে হুট করে দায়িত্বজ্ঞানহীন এক সিদ্ধান্ত নিলেন।

[৭] তবে ধারণা করা হচ্ছে, সদ্য বিদায়ী কোচ সেকারের মতো বেতন কাঠামো চেয়েছিলেন ভাস। শ্রীলঙ্কা ক্রিকেটে দীর্ঘদিন ধরে স্থানীয় কোচদের চেয়ে বিদেশিদের বেশি বেতন দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে ঠিক বোঝাপড়া না হওয়ায় সফরের কয়েক ঘণ্টা আগে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভাস। - টুইটার / ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়