শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাষ্ট্রভাষা বাংলা রক্ষার জন্য সর্বপ্রথম বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিল, মোজাম্মেল হক

ফজলুল হক: [২] মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মায়ের ভাষা, বাংলা ভাষা মর্যাদা রক্ষা করার জন্য, এর স্বৃকিতির জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই রফিক, জব্বার, সালাম, বরকত, শফিকসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। এ আন্দোলনের সূচনা করেছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ-মুজিব।

[৩] সেইদিন তরুণ নেতা শেখ-মুজিবুর রহমান বুঝতে পেরেছিল পাকিস্তান সৃষ্টির মাধ্যমে তারা যে পাকিস্তান বানাইলেন সেই পাকিস্তানে ইংরেজ শাসন ইংরেজ প্রমোদের পরিবর্তে পাঞ্জাবি শাসক তারা পেয়েছেন। বাংলার মানুষের এতে মুক্তি আসবে না, বাংলার মানুষের অধিকার রক্ষা করা হবে না। তাই ১৯৪৮ সালের চৌঠা জানুয়ারী এই তরুন যুবক এই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য, স্বাধীনতার জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিল। ১৯৪৮ সালে এই রাষ্ট্র ভাষার রক্ষার জন্য অনেক কমিটি হয়েছিল, সভা হয়েছিল। ১৯৪৮ সালে ১১-ই মার্চ রাষ্ট্র ভাষা বাংলা রক্ষার জন্য সর্বপ্রথম বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছিল।

[৪] মন্ত্রী রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে একুশে ফেব্রুয়ারী, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

[৫] সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন।

[৬] এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহসানসহ প্রমুখ।

[৬] পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ