শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৮ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ায় ২৮১ বোতল বিদেশী মদসহ ১ জন আটক

স্বপন দেব: মৌলভীবাজারের কুলাউড়া থেকে ২৮১ বোতল বিদেশী মদ ও নগদ প্রায় আড়াইলাখ টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মঞ্জুর আলী (৪১)। তিনি কুলাউড়ার ইটারঘাট গ্রামের ওয়াতির আলীর ছেলে।

শনিবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে মদ ও মাদক বিক্রির টাকাগুলো জব্দ করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। এর মধ্যে হুইস্কি ১৭৭ ইম্পেরিয়াল বষ্মু ৮ ও ৮৫ বোতল অফিসার চয়েসসহ মোট ২৮১ বোতল বিদেশী মদ ও মাদক বিক্রির ২ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ মঞ্জুর আলীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়