শিরোনাম
◈ তেলের দাম দ্রুতই ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর ◈ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ◈ খামেনি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের কার্যালয়ে ইসরাইলের হামলা ◈ লন্ডনে কমনওয়েলথ বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতে সাক্ষাতের সম্ভাবনা ◈ ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট ◈ মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় ভার‌তে আটকা পড়‌লো জিম্বাবুয়ে ও ও‌য়েস্ট ইন্ডিজ ‌ক্রিকেট দল ◈ দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান ◈ মব কালচার বন্ধে কঠোর হুঁশিয়ারি, থানায় হাসিমুখে সেবা দেওয়ার নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৫০, সুস্থ ৪২৪

মহসীন কবির:[২] শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] দেশে কোভিড শনাক্তের ৩৫0 তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ২১৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৪৮ জনের। এখন পর্যন্ত ৩৯ লাখ ৮ হাজার ২৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৫ লাখ ৪৩ হাজার ২৪ জন। মোট মারা গেছেন ৮৩৪২ জন।

[৪] মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হজার ৮৯২ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিন জন পুরুষ ও দুই জন নারী। কোভিড শনাক্তের হার ৩. ১৪।

[৫] গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়