শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ট্রাম্প যুগের অবসান ঘটেছে, বিশ্বমঞ্চে ফিরছে আমেরিকা’, জি-৭ সম্মেলনে বললেন বাইডেন

লিহান লিমা: [২] স্থানীয় সময় শুক্রবার জি-৭ দেশগুলোর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিকতাবাদ এবং বহুত্ববাদের বার্তা দেন জো বাইডেন। এপি,ডয়েচে ভেলে,আল জাজিরা

[৩] সম্মেলনের একদিন আগে পাঁচ বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তিতে ফেরার ইচ্ছে প্রকাশ করে বাইডেন প্রশাসন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøনকেন আনুষ্ঠানিকভাবে পুনরায় যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে ফেরার ঘোষণা দেন।

[৪] বাইডেন বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি অব্যাহত রাখার পাশাপাশি মহামারীকালীন পরিস্থিতিতে একত্রে বৈশ্বিক সংকট মোকাবেলা করতে তহবিল গঠনের আহŸান জানান। বাইডেনের ভাষণের আগে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স উদ্যোগে দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহের জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে।

[৫] জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বলেন, এখন থেকে ট্রান্স-আটলান্টিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। ইউরোপিয় ইউনিয়নের প্রধান উরসূলা ভন দের লিয়েন জলবায়ু পরিবর্তন, ডিজিটাল মার্কেটের প্রভাব, সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একযোগে কাজ করার আহ্বান জানান।

[৬] এদিন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোকে চীন এবং রাশিয়ার থেকে আসা সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা বলেন বাইডেন।

[৭] হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলন, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীনের নির্যাতন এবং দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণ নিয়ে ওয়াশিংটন- বেইজিংয়ের মধ্যে টানা-পোড়ন চলছে। অন্যদিকে মস্কোর বিরুদ্ধে সাইবার হামলা, সামাজিক মাধ্যমে মার্কিন বিরোধী প্রেপাগান্ডার অভিযোগ তুলেছে ওয়াশিংটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়