শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪২ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোবিপ্রবি গবেষক দলের আবিষ্কার “মাছ থেকে পুষ্টিমান পাউডার “

নোবিপ্রবি প্রতিনিধি: [২] ভোজন রসিক বাঙ্গালীর পাতে এবার যুক্ত হলো পুষ্টিমান সমৃদ্ধ মাছের পাউডার। মাছ ভাজা, মাছের মুড়িঘন্ট, ছোট মাছের চঢচরি সবই ছিল রসনা বিলাস বাঙ্গালীর নিত্য আহার। মাছকে পাউডার হিসেবে তৈরী করায় সমান ভাগে মাছ খেতে পারবে। একসময় মাছের মাথা ও লেজ নিয়ে মনকষাকষি হলেও এখন আর তা হবেনা।

[৩] সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরী করেছেন উচ্চ পুষ্ঠিমান সমৃদ্ধ মাছের পাউডার। খাদ্য নিরাপত্তার সকল মানদন্ড বজায় রেখে পাউডারটি ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ল্যাবে তৈরী করা হয়েছে। পরবর্তিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বহুল ব্যবহৃত তরকারী যেমন- ডাল, আলু, কচু শাক, লাল শাক, বেগুন, সীম, লাউ, চাল কুমড়া, ফুল কপি, মুলা, কচুরমুখী, সীমের বিচি ও ভর্তা হিসেবে ফিশ পাউডার রান্না জনপ্রিয় হয়ে উঠেছে।

[৪] শুক্রবার ১৯ ফেব্রুয়ারী লক্ষীপুরের চরআলেকজান্ডারে দিন ব্যাপি মাঠ দিবস ও প্রযুক্তি প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুবিধাভোগী ৪০ টি পরিবারের সদস্যরা ও স্থানীয়রা অংশগ্রহন করেন।

[৫] সভায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষনার সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। তিনি উক্ত গবেষণা কার্যক্রমকে আরো বেগবান ও জনগনের কাছে পৌছে দেয়ার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি ফিস পাউডারের স্বাদের পাশাপাশি এটি রোগ প্রতিরোধ ক্ষমতায় কতটুকু ভুমিকা রাখবে সেটি নিয়েও গবেষণা করার আহবান জানান।

[৬] বক্তারা মাছের পাউডারের স্বতঃস্ফুর্ত ব্যবহারের ভুয়সী প্রশংসা করেন। সুবিধাভোগীদের এক জন কিশোরী সোনিয়া আক্তার বলেন, আগে মাছের মাথা ও লেজ কে খাবে তা নিয়ে মনকষাকষি হতো কিন্তু পাউডারের খাবার অন্য খাবার থেকে সুস্বাদু ও সকলে সমান ভাগ পায়।

[৭] আরেকজন কিশোরীর মা রিনা বেগম বলেন, মাছের পুষ্টি পাউডার দিয়া রান্না খাবার আমাদের নতুন নতুন আইটেম যুক্ত করার সুযোগ করে দিয়েছে।

[৮] গবেষক দলের সদস্য ড. শহীদ সরোয়ার ও শুভ ভৌমিক বলেন, ফিশ পাউডার নিরাপদ পুষ্টি গুনে অন্যান্য মাছের থেকে অনেক উন্নত। বিশ্বাস করি এটি কিশোরী এবং অন্যান্য সুবিধা বঞ্চিতদের সংকট সময়ে উপকারে আসবে।

[৯] প্রকল্পের গবেষণা সহযোগী আবদুল আজিজ ও সাইদুজ্জামান সাব্বির জানান, আমরা অংশগ্রহনকারী পরিবারের সমূহের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি যা সত্যিই আশা ব্যঞ্জক।

[১০] প্রধান গবেষক ড. আবদুল্লাহ-আল মামুন ফিশ পাউডার স্থায়িত্বশীল ব্যবহারের আশাবাদী এবং সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তাদের অংশগ্রহন প্রত্যাশা করেন। অনুষ্ঠানে ৪০ টি পরিবারের নারী ও কিশোরীরা ফিশ পাউডার দিয়া তৈরী বিভিন্ন ধরনের খাবার ও খাবার তৈরী প্রযুক্তি প্রদর্শন করেন।

[১১] বাংলাদেশের তিনটি অঞ্চলে লক্ষীপুরের চর আলেকজান্ডার, নোয়াখালীর সোনাইমুড়ি ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১২০ টি পরিবারের প্রায় ৬ শতাধিক সদস্যদের মধ্যে সাপ্তাহিক জনপ্রতি ৪০ গ্রাম হারে গত ১৬ সপ্তাহ ধরে এই পাউডার বিতরণ করা হয়। নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে অংশগ্রহনকারীর গৃহের মহিলারা বিশেষ প্রনোদনা পেয়েছেন।

[১২] গবেষণার প্রয়োজনে ২৪০ পরিবারের কিশোরী মেয়েদের রক্তের নমুনায় আয়রণ, জিংক, ভিটামিন-এ, ক্যালসিয়ামের উপস্থিতি নির্নয় করা হয়েছে এবং ১৮ সপ্তাহ পর আগামী মার্চে পুনঃনমুনায়ন করা হবে বলে সংশ্লিষ্ট গবেষকরা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়