শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর শহরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকা চুরি, গ্রেপ্তার ১

যশোর প্রতিনিধি: [২] শহরের বিমান বন্দর সড়ক আরবপুর রেলক্রসিংয়ের আগে বেঙ্গল পেপারস এন্ড ষ্টেশনারীজ নামক দোকানে দিন দুপুরে ঢুকে ক্যাশবাক্স হতে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। চুরি করে পালাবার কালে স্বপন আলী নামে এক চোরকে স্থানীয় জনগণ ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার আবুল হোসেনের ছেলে। এ সময় তার সহযোগী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের মৃত সাহেদ উদ্দিনের ছেলে হাসানুর রহমান পালিয়ে গেছে।

[৩] এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা কদমতলা গ্রামের মৃত চাঁদ আলী মোল্যার ছেলে বোরহান উদ্দীন বাদি হয়ে বুধবার বিকেলে কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা করেন।

[৪] মামলায় তিনি বলেছেন, যশোর বিমান বন্দর সড়ক আরবপুর রেলক্রসিংয়ের আগে বেঙ্গল পেপারস এন্ড ষ্টেশনারীজ নামক দোকানে বিভিন্ন মালামালের সাথে বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা রয়েছে। বুধবার ১৭ ফেব্রুয়ারী দুপুরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের দোকানে যান। সেখান থেকে ৫ মিনিট পর ফিরে এসে দেখেন তার দোকানের ক্যাশবাক্স হতে উক্ত দুই চোর টাকা নিয়ে দ্রুত বের হচ্ছে। তিনি ক্যাশবাক্সের কাছে যেয়ে দেখেন তার মধ্যে থাকা নগদ ১লাখ ২ হাজার টাকা নেই। দু’জনের মধ্যে স্বপন আলী এক চোর বের হয়ে যাওয়ার সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে গ্রেফতার করে। তার সহযোগী হাসানুর রহমান দ্রুত মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্বপনের দখল হতে চুরিকৃত টাকার মধ্যে ৫ হাজার ৬শ’ ২০ টাকা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে স্বপন আলীকে যশোর আদালতে সোপর্দ করে।

  • সর্বশেষ