শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৬ রাত
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সমীরণ রায়: [২] বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দুপুর আড়াইটা থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় ভার্চুয়ালি উপস্থিত হবেন এবং অনুষ্ঠান উদ্বোধন করবেন। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান করা হবে। সবশেষে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ৩টা ১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হবে ৩টা ৬ মিনিটে। এরপর একুশের গান পরিবেশিত হবে ৩টা ৭  মিনিটে।

[৩] এতে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। স্বাগত বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে বক্তব্য রাখবেন ইউনেস্কোর ঢাকা অফিসের হেড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ মিজ বিয়েট্রিস কালডুন।

[৪] শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘অমর একুশে বক্তৃতা ২০২১’ এবং ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

  • সর্বশেষ